৫ বছরের ছোট্ট ছেলে টম

৫ বছরের ছোট্ট ছেলে টম (ছদ্মনাম) আমাদের প্রতিবেশী। বাবা কম্পিউটার বিজ্ঞান বিভাগে পিএইচডি গবেষক, মা মাস্টার্স করছে। টম একটি পিয়ানো কিনবে, তাই সে অর্থ জমাচ্ছে। ৫ পাউন্ডের বিনিময়ে সাইকেল পরিষ্কার করবে বলে আমাদের বিল্ডিংয়ে বিজ্ঞাপন দিয়েছে।

আমি জানি টমের বাবা তার একমাত্র সন্তানকে একটি পিয়ানো উপহার দেয়ার সক্ষমতা রাখেন। কিন্তু তিনি চান পরিশ্রম করে তার ছেলে সেটা অর্জন করুক। এর মাঝে বেশ কিছু শিক্ষা আছে টমের জন্য:
১. শখ পূরণ করতে অর্থ লাগে, আর অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করতে হয়।
২. সৎ পথে অর্থ উপার্জনে যেকোনো কাজে কোনো লজ্জা নেই।
৩. কষ্ট করে কিছু অর্জন করার মাঝে আলাদা আনন্দ ও গৌরব আছে।
আমি নিশ্চিত টম বড় হয়ে একদিন বিশ্বের সব চেয়ে ধনী ও ক্ষমতাবান ব্যক্তি হলেও রাস্তার পাশের একজন চা বিক্রেতাকে ছোট করে দেখার সাহস পাবে না।
আমি ভাবছিলাম আমাদের কথা। আমাদের সন্তানেরা চাওয়ার আগেই সব পেয়ে যায়। তাদেরকে মানুষ বানাতে পারছি তো?
-Dr. Mohammad Ali Kochi
 
৫ বছরের ছোট্ট ছেলে টম (ছদ্মনাম) আমাদের প্রতিবেশী। বাবা কম্পিউটার বিজ্ঞান বিভাগে পিএইচডি গবেষক, মা মাস্টার্স করছে। টম একটি পিয়ানো কিনবে, তাই সে অর্থ জমাচ্ছে। ৫ পাউন্ডের বিনিময়ে সাইকেল পরিষ্কার করবে বলে আমাদের বিল্ডিংয়ে বিজ্ঞাপন দিয়েছে।

Post a Comment

My Instagram

Made with by OddThemes | Distributed by Gooyaabi Templates