আমরা যখন পেশেন্টের কাছে যাই, তখন পেশেন্ট কে বাবা কিংবা মা বলে সম্বোধন করি, "বাবা/মা, কি সমস্যা আপনার বলেন তো?"
আমরা যখন পেশেন্টের কাছে যাই, তখন পেশেন্ট কে বাবা কিংবা মা বলে সম্বোধন করি, "বাবা/মা, কি সমস্যা আপনার বলেন তো?"
পরের দিন ওয়ার্ডে ফলোআপ নিতে রাউন্ডে গেলে পেশেন্ট আমাদের কে জিজ্ঞেস করে, বাবাজী এই ওষুধ টা যেন কয়বার খাবো? এই খাবার টা খাওয়া যাবে কি? Etc..."
খেয়াল করেছেন?
প্রথম দিন, আমি পেশেন্ট কে "বাবা/মা" বলে সম্বোধন করেছি, পরেরদিন পেশেন্ট আমাকে "বাবাজী" বলে সম্বোধন করতেছে!!! 


এই দুঃখ ভারাক্রান্ত চিত্তে আসা পেশেন্ট (কিংবা তার এটেন্ডেন্ট) রিলিজ দেওয়ার সময় হাসি হাসি মুখ করে বাড়ি ফিরে যাবার সময় আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে যায় আর বলে, দুয়া করি বাবা তুমি অনেক বড় ডাক্তার হও, অনেক সুখী হও জীবনে...


আমরা থার্ড ইয়ার থেকে পেশেন্ট কে পুরো চিকিৎসা পেশাজীবনে যতবার বাবা/মা বলে সম্বোধন করি, কখনো কখনো কারো কারো ভাগ্যে হয়ত বা নিজের বাবা মাকেও এতবার বাবা মা বলে ডাকার সৌভাগ্য অনেকের ই হয়না...
আমরা পেশেন্ট কে আর নিজের বাবা মা কে তাই পার্থক্য করি না....
কারণ আমি পার্সোনালি বিলিভ করি,
"একজন চিকিৎসক শুধুমাত্র তার নিজের বাবা মায়ের সন্তান না, একজন চিকিৎসক হাসপাতালের বেডে শুয়ে থাকা শত শত বাবা মায়ের সন্তান" 


-ডা.ফাহিম শাকিল আহমেদ

Post a Comment